What is Kidney Transplantation ? কিডনি প্রতিস্থাপন কি এবং কিভাবে কে করে?

প্রশ্ন :-কিডনি প্রতিস্থাপন কি?
কিডনি প্রতিস্থাপন মানে হচ্ছে আপনার নিজের কিডনি যখন অসুস্থতার কারনে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হয়ে কার্যক্ষমতা হারাবে তখন অন্য আরেকজন সুস্থ ব্যাক্তির কিডনী বা মৃত ব্যক্তির কিডনি( ক্যাডাভেরিক ডোনার) সার্জারি/অস্ত্রোপাচারের মাধ্যমে অপসারণ করে আপনার শরীরে প্রতিস্থাপন করানো হবে যাতে আপনার নিজের কিডনি সুস্থ থাকা অবস্থায় যেভাবে শরীরের গুরুত্বপূর্ণ কাজ করতো সে অনুযায়ী কাজ করে এবং আপনাকে সুস্থ রাখে।
প্রশ্ন :- কিডনি প্রতিস্থাপন কিভাবে করে এবং কে করে?
কিডনি প্রতিস্থাপনের জন্য আপনাকে যে কিডনি দিবে বা দাতা, প্রথমে তাকে অস্ত্ৰোপচার এর জন্য নেওয়া হবে এবং তার একটি কিডনি অপসারণ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় সংরক্ষন করা হবে, এরই মধ্যে বা একই সাথে গ্রহীতার শরীরে অস্ত্রোপচারের মাধ্যমে দ্রুত বসানো বা প্রতিস্থাপনের ব্যবস্থা করা হবে এবং যত দ্রুত সম্ভব প্রতিস্থাপিত করা হয় ততই ভালো কারণ কিডনি ডোনারের শরীর থেকে বিচ্ছিন্ন করার পর যদিও বিশেষ উপায়ে সংরক্ষিত করা হয় তারপরেও বিচ্ছিন্ন করার পর কিডনির কার্যক্ষমতা লোপ পাওয়া শুরু করে।**সাধারণত অত্যাধুনিক অপারেশন থিয়েটার এ এই অস্ত্রোপচার হয়ে থাকে এবং অনেক protocol মেইনটেইন করে এই অস্ত্রোপচার করতে হয় সুতরাং যারা বলে কিডনি চুরি হয়ে গেছে বা ডাক্তার খুলে পকেটে কিডনি নিয়ে গেছে এগুলো হাস্যকর, **ট্রান্সপ্লান্ট সার্জারী একটি টিম ওয়ার্ক যেখানে ট্রান্সপ্লান্টের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত ট্রান্সপ্লান্ট সার্জন, নেফ্রোলজিস্ট, এনেস্থেসিওলজিস্ট ইত্যাদি ব্যাক্তিবর্গের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে হয়ে থাকে।
ⒸBKPA
এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?
সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।

