BKPA FoundationBKPA Foundation

আইনি তথ্যLegal Information

আইন ও সম্মতিLegal & Compliance

সর্বশেষ হালনাগাদ: ৪ সেপ্টেম্বর ২০২৬Last updated: 4 September 2026

এটি চিকিৎসা পরামর্শ নয়This is not medical advice

এই ওয়েবসাইটের সব তথ্য শুধুমাত্র সাধারণ শিক্ষা ও সচেতনতার উদ্দেশ্যে প্রকাশিত। এটি কোনো চিকিৎসকের পরামর্শ, রোগ নির্ণয় বা চিকিৎসার বিকল্প নয়।Everything on this website is published for general education and awareness only. It is not a substitute for professional medical advice, diagnosis or treatment.

আপনার স্বাস্থ্য সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবসময় একজন যোগ্য চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। এই ওয়েবসাইটে পড়া কোনো তথ্যের কারণে চিকিৎসকের পরামর্শ উপেক্ষা করবেন না বা চিকিৎসা নিতে দেরি করবেন না।Always consult a qualified physician before making decisions about your health. Never disregard professional medical advice, or delay seeking it, because of something you have read here.

জরুরি অবস্থায় সরাসরি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। এই ওয়েবসাইট কোনো জরুরি সেবা নয়।In an emergency, contact your nearest hospital directly. This website is not an emergency service.

এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে আপনার ও বিকেপিএ ফাউন্ডেশনের মধ্যে কোনো ডাক্তার-রোগী সম্পর্ক তৈরি হয় না।Using this website does not create a doctor–patient relationship between you and BKPA Foundation.

প্রতিষ্ঠান পরিচিতিAbout the organisation

বাংলাদেশ কিডনি পেশেন্ট ফাউন্ডেশন (বিকেপিএ ফাউন্ডেশন) একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা ২০১৫ সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত। আমাদের কাজ কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং রোগী ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো।Bangladesh Kidney Patient Foundation (BKPA Foundation) is a non-profit, volunteer-run social organisation formed in April 2015. Our work is awareness, information-sharing and support for kidney patients and their families.

তালিকাভুক্তি ও সুপারিশDirectory listings and endorsement

এই ওয়েবসাইটে চিকিৎসক, হাসপাতাল, ডায়ালাইসিস সেন্টার ও ব্লাড ব্যাংকের যে তালিকা রয়েছে, তা জনসাধারণের সুবিধার্থে প্রকাশ্য উৎস থেকে সংগৃহীত।The listings of doctors, hospitals, dialysis centres and blood banks on this website are compiled from publicly available sources as a convenience to the public.

তালিকায় অন্তর্ভুক্তি কোনো সুপারিশ, অনুমোদন বা মানের নিশ্চয়তা নয়। বিকেপিএ ফাউন্ডেশন কোনো চিকিৎসক বা প্রতিষ্ঠানের যোগ্যতা, লাইসেন্স বা সেবার মান যাচাই করে না এবং তার দায়িত্ব নেয় না।Inclusion in a listing is not a recommendation, endorsement, or guarantee of quality. BKPA Foundation does not verify the credentials, licensing or standard of care of any listed practitioner or institution, and accepts no responsibility for them.

ফোন নম্বর, ঠিকানা ও চেম্বারের সময় পরিবর্তিত হতে পারে। যোগাযোগের আগে তথ্য যাচাই করে নিন।Phone numbers, addresses and chamber hours change. Please verify details before relying on them.

আপনার তথ্য সরাতে বা সংশোধন করতে চান?Want your details removed or corrected?

আপনি যদি এই ওয়েবসাইটে তালিকাভুক্ত একজন চিকিৎসক বা প্রতিষ্ঠান হন এবং আপনার নাম, ছবি, ফোন নম্বর বা অন্য কোনো তথ্য সরাতে বা সংশোধন করতে চান — আমাদের জানান। আমরা যাচাই করে দ্রুত ব্যবস্থা নেব। এর জন্য কোনো কারণ দেখানোর প্রয়োজন নেই।If you are a practitioner or institution listed on this website and would like your name, photograph, phone number or any other detail removed or corrected, please tell us. We will verify and act promptly. You do not need to give a reason.

যোগাযোগ করুনContact us

কোনো ফি বা আর্থিক লেনদেন নেইNo fees, no financial intermediation

এই ওয়েবসাইটের সব তথ্য ও সেবা সম্পূর্ণ বিনামূল্যে। তালিকাভুক্তির জন্য আমরা কোনো অর্থ নিই না এবং কারও কাছ থেকে অর্থ গ্রহণ করে কাউকে তালিকায় স্থান দিই না।Everything on this website is free of charge. We do not charge for listings, and no listing is placed or ranked in exchange for payment.

বিকেপিএ ফাউন্ডেশন রোগী ও চিকিৎসক বা প্রতিষ্ঠানের মধ্যে কোনো আর্থিক লেনদেনে যুক্ত নয় এবং কোনো অর্থ গ্রহণ, সংরক্ষণ বা হস্তান্তর করে না।BKPA Foundation is not party to any financial transaction between a patient and a practitioner or institution, and does not receive, hold or transfer any funds on anyone's behalf.

গোপনীয়তা ও আপনার তথ্যPrivacy and your data

এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট নেই, কোনো ফর্ম নেই, এবং আমরা আপনার কাছ থেকে কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। আমাদের কোনো অ্যানালিটিকস বা ট্র্যাকিং কুকি নেই।This website has no accounts and no forms, and we collect no personal information from you. We use no analytics and no tracking cookies.

আপনার ভাষা পছন্দ এবং কোনো লেখায় আপনার দেওয়া রেটিং শুধুমাত্র আপনার ব্রাউজারেই সংরক্ষিত থাকে (localStorage)। এই তথ্য আমাদের কাছে পাঠানো হয় না।Your language preference and any rating you give an article are stored only in your own browser (localStorage). Neither is transmitted to us.

তবে দুটি তৃতীয় পক্ষের সেবা ব্যবহৃত হয়, যাদের নিজস্ব গোপনীয়তা নীতি রয়েছে: পাতার ফন্ট লোড করতে Google Fonts (এতে আপনার আইপি ঠিকানা Google-এর কাছে যায়), এবং আর্টিকেল পাতায় মন্তব্যের জন্য OpenRemark।Two third-party services are used, each with its own privacy policy: Google Fonts, to load the site's typefaces (which discloses your IP address to Google), and OpenRemark, for comments on article pages.

কপিরাইট ও ব্যবহারCopyright and use

এই ওয়েবসাইটের মূল লেখা ও নকশার স্বত্ব বিকেপিএ ফাউন্ডেশনের। শিক্ষামূলক ও অবাণিজ্যিক উদ্দেশ্যে সূত্র উল্লেখ করে আমাদের লেখা ব্যবহার বা বিতরণ করতে পারেন — এতে আমরা উৎসাহিত করি।The original text and design of this website belong to BKPA Foundation. You are welcome — encouraged, in fact — to use or share our material for educational, non-commercial purposes with attribution.

চিকিৎসকদের ছবি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পত্তি এবং শুধুমাত্র পরিচিতির উদ্দেশ্যে ব্যবহৃত। কোনো ছবি আপত্তিকরভাবে ব্যবহৃত হয়ে থাকলে জানালে আমরা তা সরিয়ে নেব।Photographs of practitioners remain the property of the individuals or institutions concerned and are used for identification only. If any image is used in a way you object to, tell us and we will remove it.

বাইরের লিংকExternal links

এই ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। সেসব ওয়েবসাইটের বিষয়বস্তু বা গোপনীয়তা নীতির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই এবং সেগুলোর জন্য আমরা দায়ী নই।This website may link to other websites. We have no control over their content or privacy practices and are not responsible for them.

ভুল সংশোধন ও অভিযোগCorrections and complaints

আমাদের তথ্য যত্ন নিয়ে সংগ্রহ করা হলেও ভুল থেকে যেতে পারে। কোনো ভুল চোখে পড়লে বা কোনো অভিযোগ থাকলে আমাদের জানান — আমরা যাচাই করে সংশোধন করব।Our information is gathered with care, but errors are possible. If you notice a mistake or wish to raise a complaint, please tell us — we will check and correct it.

প্রযোজ্য আইনGoverning law

এই ওয়েবসাইট ও এর ব্যবহার বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা পরিচালিত হবে।This website and its use are governed by the laws of Bangladesh.