BKPA FoundationBKPA Foundation
← রেনাল ট্রান্সপ্লান্টেশন

Preemptive Transplant (ডায়ালাইসিস শুরুর পূর্বে ট্রান্সপ্লান্ট করা)

Preemptive renal Transplant :-

Preemptive Renal Transplant বা Early ট্রান্সপ্লান্ট হচ্ছে ডায়ালাইসিস শুরু করার আগেই যখন আপনার কিডনি অল্প কিছুটা সুস্থ তখন ট্রান্সপ্লান্ট করে ফেলা হয়।

** কখন করতে হবে?**

  • আপনার ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিবেন কিডনি রোগের পঞ্চম বা শেষ স্টেজে পৌঁছানোর আগেই যা অনেক সময় রোগী থেকে রোগী ভিন্ন হয় রোগীর ক্লিনিক্যাল সিম্পটম্পস, ব্লাড রিপোর্ট ইত্যাদির উপর ভিত্তি করে। আপনার নেফ্রোলজিস্ট আপনাকে ডোনারের ব্যাপারে আগে থেকে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে রাখবেন কারণ হঠাৎ করে সিদ্ধান্ত নিতে বা ম্যাচিং করতে গেলে বা ডোনার খুঁজতে গেলে বেশ সময় লাগতে পারে তখন ধরুন ছয়মাস বা এক বছর লেগে গেলো এবং creatinine আরো বেশ কিছুটা হাই হয়ে গেলো তখন আর প্রিএম্পটিভ ট্রান্সপ্লান্টের অবস্থায় নাও থাকতে পারেন কারণ শেষ স্টেজের দিকে Creatinine দ্রুত বাড়তে থাকে তাই এসব ক্ষেত্রে নিজে এবং পরিবার খুব সাপোর্টিভ এবং দূরদর্শী সম্পন্ন হওয়া প্রয়োজন। এই সার্বিক বিষয়গুলো ট্রান্সপ্লান্ট নেফ্রোলজিস্ট থেকে নেফ্রোলজিস্টের সিধান্ত পরিবর্তিত হতে পারে যা রোগীর সার্বিক অবস্থার উপর নির্ভরশীল তাই এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আপনার নেফ্রোলজিস্টের।

উপকারিতা কি প্রিএম্পটিভ/preemptive ট্রান্সপ্ল্যান্টে?

**খরচ অনেকাংশে বেঁচে যায় কারণ ডায়ালাইসিস বেশ এক্সপেন্সিভ এবং পরিপূর্ণ কিডনির সকল কাজ করতে পারেনা তাই ডায়ালাইসিসের ক্ষেত্রে শরীরে নেগেটিভ ইমপ্যাক্ট থাকে কারণ ডায়ালাইসিস করলেও creatinine হাই থাকেই এবং অন্নান্য হরমোনাল কাজগুলো সঠিকভাবে করতে পারে না।

** ওভারঅল রিজেকশন রেট বা চান্স কম থাকে। ডায়ালাইসিসের সময় সধারনত রক্ত নেওয়ার দরকার পরে বা রক্ত নেওয়ার সম্ভবনা বেশি থাকে যা প্রিএম্পটিভ ট্রান্সপ্লান্ট এর ক্ষেত্রে রক্ত নেওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায় কারণ কিডনি এবং কিডনিগ্রন্থি কিছুটা কাজ করার কারণে হিমোগ্লোবিন কম থাকলেও সাধারণত মোটামুটি ভালো থাকে। আরেকটা বিষয় হচ্ছে যদিও সকল ট্রান্সপ্লান্টেই রিজেকশনের চান্স থাকে তবে প্রিএম্পটিভ বা আর্লি ট্রান্সপ্লান্ট এর ক্ষেত্রে তুলনামূলক রিজেকশন চান্স কম থাকে এবং ট্রান্সপ্লান্ট সার্জারীজনিত ইনফেকশন রিস্কও কম হয়।

**এই ধরণের ট্রান্সপ্লান্ট এ সাকসেস রেট এবং ট্রান্সপ্লান্ট এর লংজিবিটি বা স্থায়িত্ব সাধারণত বেশি থাকে এবং কোয়ালিটি অফ লাইফ ভাল হয়।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।