BKPA FoundationBKPA Foundation
← রেনাল ট্রান্সপ্লান্টেশন

Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)

Kidney Diseases & Eye (চোখের/দৃষ্টিশক্তির সমস্যা)

কিডনি রুগি এবং ট্রান্সপ্লান্ট পার্সনদের কিডনি অসুখের আড়ালে ঢাকা পড়ে যায় আরো কিছু অসুখ। এসব অসুখ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিডনি অসুখের সাথেই সম্পর্কিত।

চোখের/দৃষ্টিশক্তির সমস্যা

প্রধানত ২ ধরনের সমস্যা হতে পারে।

১ঃ কিডনি রুগীরা তাদের জীবনের একটা দীর্ঘসময় উচ্চরক্তচাপে ভোগেন, অনেকের ডায়াবেটিস থাকে, অনেকের ট্রান্সপ্লান্টের পরও রক্তচাপ একেবারে নরমাল লেভেলে আসেনা। স্টেরয়েড এর কারনে পূর্বের ডায়াবেটিস বাড়ে অথবা অনেকেই নতুন করে ডায়াবেটিসে আক্রান্ত হন।

দীর্ঘদিন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কমপ্লিকেশন Retinopathy এতে চোখে নতুন রক্তনালী তৈরি হয়, সেগুলো থেকে মাঝেমাঝেই রক্তক্ষরণ হয়। ফলে দৃষ্টিশক্তি কমে যায়। দীর্ঘদিন চিকিৎসার অভাবে অন্ধত্ব হতে পারে।

২ঃ ট্রান্সপ্লান্টের পর সারাজীবন স্টেরয়েড খেতে হবে। এর কমপ্লিকেশন হতে পারে চোখে ছানি পড়া বা Steroid induced Cataract.

চিকিৎসাঃ

*Retinopathy ‘র চিকিৎসার জন্য যে চোখের ডাক্তার Retina স্পেশালিষ্ট তাঁদের কাছে চিকিৎসা করানো বেটার। এর জন্য কিছু টেস্ট করতে হতে পারে। চিকিৎসা হল LASER করে রক্তনালীর সংখ্যা কমানো এবং চোখে Intra-vitrial injection প্রয়োগ করে নতুন রক্তনালী তৈরি হওয়াকে প্রতিরোধ করা।

*ছানির একমাত্র চিকিৎসা অপারেশন করে ছানি অপসারণ। তবে যেকোনো সময় এই অপারেশন করানো যায়না, ম্যাচিউর হলে করতে হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফলোআপ করতে হবে। লেট হয়ে গেলে ছানি বেশি শক্ত হয়ে অপারেশনের অযোগ্য হয়ে যায়।

এখানে উল্লেখ্য যে চোখের এই সমস্যাগুলো নিছক চোখের পাওয়ারের সমস্যা নয়। এজন্য ডাক্তারের কাছে যেয়ে পাওয়ার চেক করে চশমা নেয়ার মধ্যে এর চিকিৎসা সীমাবদ্ধ রাখবেন না।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।