BKPA FoundationBKPA Foundation
← রেনাল ট্রান্সপ্লান্টেশন

Incompatible Blood Types and Paired / Swap Exchange Kidney Donation - কিডনি সোয়াপিং

Incompatible Blood Types and Paired / Swap Exchange Kidney Donation

অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরা কিডনি রোগে আক্রান্ত বাক্তিকে কিডনি ডোনেট করতে চান কিন্তু ডোনার ও রিসিপিয়েনট এর মধ্যে ব্লাড গ্রুপ ম্যাচ না হওয়ার কারনে অর্থাৎ Incompatible Blood Type, Incompatible Tissue Types, High Antibody Level ইত্যাদির কারনে পরিবারে সদস্য এর মধ্যে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্ভব হয়ে উঠে না ।এক্ষেত্রে আরেকটি আইন আনুগ প্রকিয়ার মাধ্যমে বিদেশের কিছু ট্রান্সপ্লান্ট সেন্টার Kidney Pair ডোনেশন বা Paired Exchange or Swap Kidney Transplant নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রাপক/দাতাদের মধ্যে কিডনি প্রতিস্থাপনের বাবস্থা করে থাকে , এ প্রক্রিয়ার মধ্যে দুজন জীবিত দাতা এবং দুইজন প্রাপক জড়িত থাকে।কিডনি পেয়ারড দান, কিডনি ট্রান্সপ্লান্ট প্রার্থীদের জন্য একটি বিকল্প যারা কিডনি প্রতিস্থাপন করতে ইচ্ছুক কিন্তু তাদের ফ্যামিলির কিডনি দাতার মধ্যে কিডনি ডোনেশন সম্ভব হচ্ছেনা ।সেক্ষেত্রে দুই পরিবারের সম্মতিতে এবং সকল টেস্ট এর মাধ্যমে দুই পরিবারের কিডনি দাতা ও গ্রহীতার মধ্যে কিডনি swap or paired exchange এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করা হয়ে থাকে যা আমাদের দেশে চালু হলে আর অনেক বেশি কিডনি ট্রান্সপ্ল্যান আইন আনুগ ভাবে দেশেই করা সম্ভব হতো ।আইনের মার প্যাঁচা অনেকে পরিবার শুধু মাত্র কিডনি দাতার অভাবে দিনের পর দিন ডাইয়ালাইসিস করে যাচ্ছে। এই পদ্ধতি শুরু করা গেলে অনেক পরিবার আইনের মধ্যে থেকেই কিডনি প্রতিস্থাপন করতে সক্ষম হতো।

CMC conducts ‘swap’ kidney transplant

The exchange of organs took place between a couple and two sisters aged 23 and 28 years

কিডনি প্রতিস্থাপনের হার বাড়াতে রোগীর আত্মীয়দের মধ্যে কিডনি অদলবদল বা সোয়াপিংয়ের সুযোগ রাখা হবে। পাশাপাশি ক্যাডাভেরিক কিডনি ট্রান্সপ্ল্যান্ট (ব্রেন ডেড রোগীর কিডনি প্রতিস্থাপন) বাড়াতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের দেশে ‘কিডনি সোয়াপিং’ চালু করতে যাচ্ছে সরকার।

এসংবাদ জানতে এই লিঙ্ক টি পড়ুন

‘কিডনি সোয়াপিং’ চালু করতে যাচ্ছে সরকার, দেশে প্রতিস্থাপনের সংকট কি কমবে?

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।