BKPA FoundationBKPA Foundation
← রেনাল ট্রান্সপ্লান্টেশন

Blood Group & Transplant - কে কোন গ্রুপের রক্তের ডোনারের কাছে কিডনি নিতে পারবে.

চার্টটি খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আপনি সাধারণত কোন রক্তের গ্রুপ এর ব্যাক্তির কাছে থেকে কিডনি নিতে পারবেন এবং কোন রক্তের গ্রুপ এর ব্যাক্তিকে কিডনি দিতে পারবেন .Remember : Rh ফ্যাক্টর অর্থাৎ ব্লাড গ্রুপ পসিটিভ (+) বা নেগেটিভ (-) সাধারণত কিডনি ডোনেশন এর ক্ষেত্রে সমস্যা না যেমন : O পজিটিভ O নেগেটিভ এর কাছে থেকে নিতে এবং দিতে পারবে এটা সাধারণ নিয়ম।

ব্লাডগ্রুপ না মিললেও বা ম্যাচ না করলেও এখন ট্রান্সপ্লান্ট করা যায়,এই ট্রান্সপ্লান্টগুলোকে ABO incompatible ট্রান্সপ্লান্ট বলে,এই ট্রান্সপ্লান্ট গুলো সাধারণ অর্থাৎ ব্লাড ম্যাচ করা ট্রান্সপ্লান্ট এর চেয়ে কিছুটা রিস্কি এবং ব্যায়বহুল কারণ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে আগে Desensitization করে এন্টিবডি রিমুভ করে ফরেন কিডনি আপনার শরীরে রিজেকশন যাতে না করে তার জন্য তৈরী বা তৈরী করার চেষ্টা করা হয় যেমন: প্লাসমাফেরেসিস,এই ট্রান্সপ্লান্টগুলোর জন্য ভালো ট্রান্সপ্লান্ট ইউনিট এবং অভিজ্ঞ নেফ্রোলজিস্ট দরকার পরে বা ট্রান্সপ্লান্ট এর পর সতর্ক বেশি থাকতে হয় তুলনামূলকভাবে ব্লাডগ্রুপ ম্যাচিং ট্রান্সপ্লান্ট এর চেয়ে।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।