Water Balance in dialysis - কিডনি রোগি ও ডায়ালাইসিস রোগিদের জন্য পানির পরিমান

Water Balance in dialysis
- কিডনি রোগি ও ডায়ালাইসিস রোগিদের জন্য পানির পরিমান
CKD এর বিভিন্ন স্টেজে এবং ডায়ালাইসিসের সময় পানির পরিমান কতটুকু হবে তা রুগির নেফ্রোলোজিস্ট ঠিক করে দিবেন।তবে অসুখ যত এডভান্সড স্টেজের দিকে যাবে তত ধীরেধীরে পানির পরিমান কমতে থাকবে।
টিপসঃ
*প্রতিদিনের চা/কফি/দুধ/শরবত বা অন্যান্য পানি সবই আপনার এই প্রতিদিনের ঠিক করে দেয়া পানির পরিমানের মধ্যে গণনা করতে হবে।
*বেশি পানিযুক্ত ফল খাওয়া যাবেনা। (কিডনি অসুখে বেশিরভাগ ফল মানা করা হয় পটাশিয়াম আধিক্যের জন্য।)
*বেশি পানি না খাওয়ার জন্য কিছু টেকনিক ফলো করতে পারেন।যেমনঃ
-গ্লাসে/মগে পানি না খেয়ে কাপে অল্প অল্প করে পানি খাওয়া
-অতিরিক্ত চিনি/লবনযুক্ত খাবার এবং কোল্ড ড্রিংকস পরিহার করা। কারন এগুলো পিপাসা আরো বাড়িয়ে দেয়।
পানির পরিমান ঠিক রাখতে না পারলে কিডনি রুগি ও ডায়ালাইসিস নেয়া রুগিরা হঠাৎ করে শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। এছাড়া ডায়ালাইসিস রুগিদের শরীরে বেশি পানি জমলে তার ডায়ালাইসিস নেয়াটা কষ্টকর হয়ে পড়ে, ডায়ালাইসিসের সময় বিপি কমে/বেড়ে যায়, হাত-পায়ের মাসল ক্রাম্প করে, অনেকসময় ৪ ঘন্টা শেষ হওয়ার আগেই ডায়ালাইসিস বন্ধ করে দিতে হয়। একদিনের জমা পানি পরবর্তী ৩-৪ ডায়ালাইসিস সেশনে অল্পঅল্প করে বের করতে হয়।
ⒸBKPA
এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?
সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।

