BKPA FoundationBKPA Foundation
← ডায়ালাইসিস

Fluid Management & Dry Weight- ড্রাই ওয়েট

Fluid Management & Dry Weight- ড্রাই ওয়েট

ড্রাই ওয়েট বলতে একজন মানুষের শরীরে কোন এক্সট্রা পানি/ফ্লুইড জমে না থাকলে তার যে ওয়েট আসবে সেটাকে বোঝায়।

বেশ কয়েকটি কারণে শরীরে পানি জমতে পারে। যেমনঃ

হার্ট ফেইলিওরঃ পায়ে পানি আসে, শ্বাসকষ্ট হয়।

লিভারের অসুখঃ লিভার ঠিকমত এলবুমিন তৈরি করতে না পারলে এমন হয়। পেটে পানি জমে পেট ফুলে যায়, শ্বাসকষ্ট হয়।

কিডনি ফেইলিউরঃ কিডনি ফাংশন কমে গেলে শরীর থেকে পানি বের হতে পারেনা। ফলে মুখ, হাত-পা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়।

ডায়ালাইসিস রুগিদের ভাল থাকার জন্য তাদের ড্রাই ওয়েটে থাকা খুব জরুরি। কিন্তু ড্রাই ওয়েট নির্ধারণ করা খুব একটা সহজ নয়, এটা একদিনে নির্ধারণ করাও সম্ভব নয়। ড্রাইওয়েট বের করার পদ্ধতিটি Trial & Error….. মানে বারবার চেষ্টা করতে হয়, বারবার ভুল হয়…..এভাবে একসময় ড্রাইওয়েট ঠিক করা যায়।

সাধারণভাবে ৩টি পয়েন্টকে সমন্বয় করে ড্রাইওয়েট ঠিক করা হয়।

  • রুগির শ্বাসকষ্ট নেই। এক্সরে তে ফুসফুসে পানি দেখা যায়না বা স্টেথোস্কোপ ব্যবহার করেও পানি থাকার কোন লক্ষণ পাওয়া যায়না।
  • রুগির হাত-পা, পেটে পানি জমে ফুলে নেই। চোখের পাতা ও মুখ অর্থাৎ Face এ পানি জমে ফোলা নেই।
  • রুগির ডায়ালাইসিসের মাঝে বা শেষে ব্লাডপ্রেশার কমে Hypotensive হয়ে যায়না। মিনিমাম স্ট্যান্ডার্ড ব্লাডপ্রেসার নিয়ে রুগি স্বাভাবিক থাকতে পারে।

প্রথম কয়েকটি ডায়ালাইসিস নেয়ার পর রুগি আস্তে আস্তে ড্রাই ওয়েটের কাছাকাছি চলে আসতে থাকে। রুগির শারীরিক অবস্থা ও শরীরে জমা পানির পরিমান বিবেচনা করে তাকে সপ্তাহে কয়টা ডায়ালাইসিস নিতে হবে তা ঠিক করে দেয়া হয়। এছাড়া পানি যতটা সম্ভব কম খেলে এবং সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখলে ড্রাই ওয়েট এ আসা সহজতর হয়।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।