Viral Infection

Viral Infection
যেকোন ইনফেকশন ক্ষতিকর। কিন্তু ৪টি ভাইরাস আছে যেগুলো কিডনি রুগি এবং ট্রান্সপ্লান্টদের জন্য বেশি ক্ষতিকর এবং তাদের এই ইনফেকশনের রিস্ক ও অন্যান্যদের তুলনায় বেশি।
Hepatitis B & Hepatitis C:
কিডনি রুগি,ডায়ালাইসিস রুগি এমনকি ট্রান্সপ্লান্টের পরও সারা জীবন অনেক টেস্ট করতে হয়। এজন্য Hepatitis B & C এর রিস্ক বেশি থাকে।
*ব্লাড টেস্ট করার আগে সবসময় লক্ষ্য রাখবেন যেন নতুন নিডল বা নতুন সিরিঞ্জ ব্যবহার করা হয়।
*যিনি ব্লাড কালেক্ট করবেন তাঁর হাত যেন পরিষ্কার থাকে।
*প্রতিবছরে অন্তত একবার হলেও Hepatitis B & C আছে কিনা পরীক্ষা করবেন।
*ডায়ালাইসিস রুগিরা প্রতি ২ বা ৩ মাস পরপর Hepatitis B & C চেক করবেন।
*একাধিকবার ডায়ালাইজার ব্যবহার থেকে বিরত থাকুন।
*Hepatitis B এর ভ্যাক্সিনেশন না করে থাকলে যত দ্রুত সম্ভব ভ্যাক্সিনেশন শুরু করবেন।
*Hepatitis B ভ্যাক্সিন সম্পর্কে আরো জানতে লিংক প্রথম কমেন্টে দেয়া আছে। পড়তে পারেন
*Hepatitis C এর কোন ভ্যাক্সিন নাই। তবে চিকিৎসার জন্য মেডিসিন আছে। BSMMU এর Hepatology ডিপার্টমেন্ট থেকে এই মেডিসিন ফ্রি দেয়া হয়।
*প্রত্যেকটি ডায়ালাইসিস সেন্টারে একটা নির্দিষ্ট সময় পরপর ভাইরাস রিপোর্ট জমা দেয়ার নিয়ম থাকে। সেটা নিজেও মেনে চলুন, অন্য সবাই মানল কিনা সেটা নিজ দায়িত্বে খেয়াল রাখুন।
BK virus:
এই ভাইরাস ট্রান্সপ্লান্ট অপারেশনের আগে শরীরে সুপ্ত অবস্থায় থাকে। অপারেশনের পর ইমিউনো সাপ্রেসেন্ট মেডিসিনের কারনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে এটা এক্টিভেট হয়ে কিডনির ক্ষতি করে।
ট্রান্সপ্লান্টের পর প্রতিবছর একবার অন্তত একবার করে BK virus DNA PCR টেস্ট করানো উচিত। অথবা ডাক্তার রিপোর্ট দেখে একাধিকবার করতে বলতে পারেন।
বাংলাদেশে BSMMU এর Virology ডিপার্টমেন্ট এ এই টেস্ট হয়।
ভারতে কলকাতায় হয়না। দিল্লি, ভেলোর এবং ব্যাংগালোরে হয়।
CMV:
ট্রান্সপ্লান্টের আগে রুগি এবং ডোনার উভয়েরই এই ভাইরাস চেক করানো হয়।
Anti CMV IgG দিয়ে পুরোনো ইনফেকশন বোঝায়।এটা প্রায় সব রুগি ও ডোনারের পজিটিভ থাকে। এর কোন চিকিৎসার প্রয়োজন নেই এবং ট্রান্সপ্লান্ট অপারেশনে কোন সমস্যা হয়না।
Anti CMV IgM দিয়ে বর্তমান ইনফেকশন বোঝায়।এটা রুগি বা ডোনার যেকোন কারো পজিটিভ থাকলে চিকিৎসা করিয়ে নেগেটিভ করে এরপর অপারেশন করা হবে।
CMV ছড়ানোর বিভিন্ন উপায়ের মধ্যে সবচেয়ে কমন হল ইনফেক্টেড saliva বা লালা দিয়ে ছড়ানো।আমাদের দেশে ৯৯% কেসে এভাবেই এত বেশি মানুষ CMV দিয়ে আক্রান্ত হয়। এজন্য ট্রান্সপ্লান্টের পর কয়েকটি জিনিস সবার থেকে আলাদা ব্যবহার করা উচিত। তা হলঃ পানির গ্লাস, চায়ের কাপ, চাচামচ, কাটাচামচ কারন এগুলো দিয়ে খাওয়ার সময় মুখের লালা লাগে। আর যারা বাইরে চা খান তারা এ ব্যাপারে বেশি সতর্ক থাকবেন। উল্লেখ্য যে এর মধ্যে প্লেট বা বাটি অন্তর্ভুক্ত না।
ডোনেট করা গ্রাফট কিডনিতে CMV থাকলে ইমুনোসাপ্রেসেন্ট এর প্রভাবে তা নতুন করে এক্টিভ হতে পারে।
ⒸBKPA
এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?
সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।

