BKPA FoundationBKPA Foundation
← ক্রনিক কিডনি ডিজিজ

Vaccine Guidelines For CKD/TRANSPLANT Recipient

CKD/কিডনি রোগী বা Post Transplant/ট্রান্সপ্লান্ট পরবর্তী ভ্যাকসিন গাইডলাইন।

● ক্রনিক কিডনি রোগীদের জন্য এবং ডায়ালাইসিস জার্নি শুরু করার পূর্বে বা কিডনী প্রতিস্থাপনের পর বেশ কিছু ভ্যাকসিন নেফ্রোলজিস্টরা সাজেস্ট করে থাকেন বা নেওয়া উচিত যেমন Hepatitis B vaccine, Influenza vaccine, pneumonia Vaccine ইত্যাদি যা আপনাকে মারাত্মক কিছু ভাইরাস থেকে বাঁচাতে সাহায্য করবে।

  • Covid Vaccine:- নেফ্রোলজিস্টদের মতে কিডনী রোগী এবং পোস্ট কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্টদের জন্য Covid Vaccine নিরাপদ এবং নিয়ে নেওয়া উচিত তারপরেও যেহেতু ইহা নতুন ভ্যাকসিন এবং ব্লাড প্রেশার/সুগার নিয়ন্ত্রণ রেখে দেওয়া উচিত তাই বর্তমান অবস্থা জানিয়ে আপনি আপনার নেফ্রোলজিস্টের ক্লিয়ারেন্স নিয়ে Covid Vaccine নিবেন।

  • Important - উপরের ভ্যাকসিন চার্ট খেয়াল করুন প্রথম ভ্যাকসিন এর নাম Hepatitis B,এখন খেয়াল করুন Before Transplant & After Transplant এর নিচে লেখা Yes তার মানে এই ভ্যাকসিন ট্রান্সপ্লান্ট এর পূর্বে ও পরেও নিতে পারবেন যা সাধারণত নিরাপদ। এখানে Before Tx মানে হলো ট্রান্সপ্লান্ট এর পূর্বে আর After Tx মানে হলো ট্রান্সপ্লান্ট এর পর।

যারা কিডনি রোগী এবং kidney ট্রান্সপ্লান্ট এর আগে ও পরে ভ্যাকসিন নিতে চান তাদের জন্য একটি নির্দেশনা live ভ্যাকসিন এড়িয়ে চলা উচিত।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।