Lung infection (pneumonia) - নিউমোনিয়া

নিউমোনিয়া/Lung infection
কিডনি রুগি ও ট্রান্সপ্লান্ট পার্সনদের জন্য নিউমোনিয়া থেকে সাবধানতা বিশেষভাবে জরুরি। কারন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা immunity অন্যান্য মানুষের চেয়ে কম থাকে।
ট্রান্সপ্লান্টের পর যে ২টি ইনফেকশন থেকে নিজেদের বিশেষভাবে রক্ষা করতে হয় তার মধ্যে একটি হল নিউমোনিয়া, অপরটি ইউরিন ইনফেকশন (UTI)… স্পেশালি এরমধ্যে নিউমোনিয়া প্রাণনাশের কারন হতে পারে। সমীক্ষায় দেখা গেছে পোস্টট্রান্সপ্লান্ট পিরিয়ডে সবচেয়ে বেশি যে ইনফেকশনে আক্রান্ত রুগিকে ICU সাপোর্ট দিতে হয় সেটা নিউমোনিয়া। এজন্য এই ইনফেকশনে ট্রান্সপ্লান্ট পার্সনদের মৃত্যুহারও অনেক বেশি।
তবে অনেকেই সাধারণ ভাইরাল বা এলার্জিজনিত সর্দিকাশি ও জ্বরের সাথে নিউমোনিয়া কে কনফিউজ করেন। এরকম ভেবে মনমত এন্টিবায়োটিক খাওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা। এটা ভুললে চলবেনা যে রেজিস্টেন্স এর কারনে এখন অনেক এন্টিবায়োটিক অকার্যকর, যে কয়টা হয়ত ইফেক্টিভ পাওয়া যাবে তার মধ্যে অনেকগুলো আবার কিডনিরুগি ও ট্রান্সপ্লান্টদের জন্য নিষিদ্ধ। কাজেই আমাদের হাতে এন্টিবায়োটিকের সংখ্যা খুবই সীমিত।
প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। ২টা কাজ করলে নিউমোনিয়ার রিস্ক অর্ধেকেরও বেশি কমিয়ে আনা যায়।
-
১… সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করা। ৪ ধরনের জায়গায় মাস্ক ব্যাবহার করতে হয়– Hot(গরম) Humid(আর্দ্র) Crowded(জনবহুল) Closed(বদ্ধ)
-
২… Hand Sanitization অর্থাৎ হাত পরিষ্কার রাখা। আমাদের নিজেদের হাতের রোগজীবাণু থেকেও অনেকসময় নিউমোনিয়া হয়।
সুস্থ থাকুন, নিউমোনিয়া থেকে নিজেকে রক্ষা করুন।
পোস্টার কার্টেসিঃ WHO
ⒸBKPA
এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?
সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।

