BKPA FoundationBKPA Foundation
← একিউট কিডনি ইনজুরি

Acute Kidney Disease

**Acute Kidney Injury **

AKI (Acute Kidney Injury) হল হঠাৎ করে কোন কারণে সাময়িকভাবে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া; যেটা চিকিৎসার মাধ্যমে ঠিক করা সম্ভব। CKD (Chronic Kidney Diseases) হল খুব ধীরে কিডনির কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়া যেটা অনেক শুরুর দিকে চিকিৎসাযোগ্য। কিন্তু দুঃখজনকভাবে তা ধরা পড়ে অনেক late stage এ যখন আর কিছুই করার থাকেনা।

এই ২টা ছাড়াও এখন যেটা নিয়ে লিখব অর্থাৎ AKI on CKD সোজা বাংলায় যেটা হল একজন CKD রুগির AKI হওয়া। যে রুগির গত বেশ কিছু মাস বা বছর creatinine স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু fixed এক পয়েন্টে, হঠাৎ করে একঝাপে creatinine চার ছয় পয়েন্ট বেড়ে গেছে এবং ডাক্তার বলছেন dialysis নিতে।পরিবারের সবার মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। এখানে বুঝে নিতে হবে যে তার এই জিনিসটাই হয়েছে।

সাধারণত যেসব কারনে AKI হতে পারে তা হল…..

১ঃProtein বেশি খেয়ে ফেলা

২ঃশরীরে পানিশুন্যতা হওয়া

৩ঃবমি ; পাতলা পায়খানা

৪ঃঅন্য যেকোনো infection

৫ঃনা বুঝে এমন কোন medicine খাওয়া যেটা কিডনিরর জন্য ক্ষতিকর

৬ঃএমন কোন খাবার খাওয়া যা কিডনিরর জন্য ক্ষতিকর

এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে একজন সুস্থ মানুষ যতটা বেশি একটা AKI এর ধাক্কা কাটায় উঠতে পারবে ততটা একজন CKD রুগি কখনই পারবেনা।কারন তার কিডনি আগে থেকেই অসুস্থ।অনেকসময় এটাও বোঝা যায়না যে কি কারনে এমন হল।কিন্তু হঠাত করে তাকে চলে যেতে হবে dialysis এর দিকে।এ কারনগুলো থেকে নিজেকে দূরে সরায় রাখতে পারলে হয়ত dialysis এর মত কষ্টকর এবং risky জিনিস থেকে বেচে শুধু transplant করেই সুস্থ হয়ে যাওয়া সম্ভব।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।