BKPA FoundationBKPA Foundation
← অন্যান্য

আপন আত্মীয় রক্তের ডোনার হবেন না।

কিডনি রুগিদের একটি কমন সমস্যা হচ্ছে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া।

  • এর সমাধানঃ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তের আয়রন লেভেল টেস্ট করে প্রয়োজনে আয়রন ইঞ্জেকশন নেয়া, পাশাপাশি ইরাইথ্রোপোয়েটিন ইনজেকশন নেয়া।

কিডনি রুগিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া কখোনোই রক্ত নেয়া উচিৎ নয়। বারবার রক্ত নিলে হেপাটাইটিস বি ও সি ভাইরাস সংক্রমণ, শরীরে পানি জমা, কিডনি ট্রান্সপ্লান্টের পর রিজেকশন ইত্যাদির ঝুঁকি তৈরি হয়।

তবে হিমোগ্লোবিন অনেক কমে গেলে যদি চিকিৎসক ব্লাড ট্রান্সফিউশনের পরামর্শ দেন তবে ব্লাড ডোনার হিসেবে কাদের নির্বাচন করা উচিৎ?

ব্লাড ডোনার হিসেবে নিকট আত্মীয়দের (বাবা/মা, ভাই-বোন, সন্তান) রক্ত নেয়া উচিৎ নয়। এতে রেয়ার কিন্তু প্রানঘাতী একটি কমপ্লিকেশন হতে পারে, যার নাম TA-GvHD বা Transfusion Associated Graft versus Host Disease….. এ সমস্যাটি যে সবার হবে এমন নয়, কিন্তু হলে মৃত্যুর সম্ভাবনা অবশ্যম্ভাবী।

এজন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া রক্ত সঞ্চালন না করি, আপনজনের রক্ত গ্রহণ থেকে বিরত থাকি। রক্ত ডোনার হিসেবে পরিচিত কিন্তু অনাত্মীয়—এমন ডোনার সিলেক্ট করি (যেমনঃ প্রতিবেশী, বন্ধু-বান্ধব, সহকর্মী ইত্যাদি)।

ধন্যবাদ।

ⒸBKPA

এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?

সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।