How to measure Blood Pressure- সঠিকভাবে ব্লাডপ্রেসার মাপার নিয়ম

সঠিকভাবে ব্লাডপ্রেসার মাপার নিয়মঃ
-
বিপিমেশিনের কাফটি সঠিক সাইজের হতে হবে। বড় মাপের কাফ হলে প্রেসার কম দেখাবে, ছোট মাপের কাফ হলে প্রেসার বেশি দেখাবে।
-
বিপিকাফ খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলা করে বাঁধা যাবেনা। বাঁধতে হবে firmly…
-
সঠিক নিয়মে বিপিকাফ বাঁধতে হবে। কাফের Artery লিখা অংশটি সঠিক স্থানে বসিয়ে বাঁধতে হবে।
-
দাঁড়িয়ে বা শুয়ে প্রেসার মাপা সঠিক নয়, বসে মাপতে হবে। দাঁড়িয়ে মাপলে প্রেসার কম দেখায়, শুয়ে মাপলে প্রেসার বেশি দেখায়। (বিভিন্ন অসুখ নির্ণয়ে এই নিয়মের পরিবর্তন হতে পারে)
-
প্রেসার মাপার আগে মিনিমাম ৫ মিনিট বসে রেস্ট নিতে হবে। এমনভাবে বসতে হবে যেন পিঠ সোজাভাবে চেয়ারে হেলান দেয়া থাকে, পা মেঝেতে সাপোর্ট দেয়া থাকে।
-
শার্ট বা জামার হাতের কাপড় গুটিয়ে তার উপর বিপিকাফ বেঁধে প্রেসার মাপা ভুল। শার্ট বা জামার হাতের কাপড় স্বাভাবিকভাবে রেখেই বিপি মাপতে হবে।
-
যে হাতে প্রেসার মাপা হবে সে হাতটি টেবিলের উপর হার্ট বরাবর রাখতে হবে। প্রয়োজনে উচ্চতা এডজাস্ট করার জন্য হাতের নিচে বালিশ ব্যবহার করতে হবে। হাত ঝুলিয়ে রেখে প্রেসার মাপলে ডায়াস্টোলিক প্রেসার বেশি দেখায়।
-
যারা কয়েকদিনের ব্লাডপ্রেসারের রেকর্ড রাখতে চান তাদের জন্য প্রেসার মাপার আদর্শ সময় হল সকালে ঘুম থেকে ওঠার পরপরই এবং রাতে ঘুমাতে যাওয়ার ইমিডিয়েট আগে– এই ২টা সময়ের রিডিং।
-
পরপর কয়েকদিন প্রেসার মাপলে প্রতিদিন একই সময় মাপা উচিৎ।
ⒸBKPA
এই কনটেন্টটি কতটা সহায়ক ছিল?
সতর্কতাঃ বিকেপিএ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন যার লক্ষ্য কিডনি রোগ সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি,প্রচার এবং সতর্ক করা। বিকেপিএতে সামাজিক মাধ্যম অথবা অন্য কোন মাধ্যম ব্যবহার করে বা সরাসরি প্রত্যক্ষ / পরোক্ষভাবে কোনো প্রকার চিকিৎসা সংক্রান্ত সেবা বা পরামর্শ প্রদান করা হয় না যা শুধুমাত্র আপনার নেফ্রোলজিস্ট এবং রেজিস্টার্ড চিকিৎসকের এখতিয়ার।বিকেপিএ প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে কোন প্রকার চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ।

